বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের আকবর আলী (৬২) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া গ্রামের বাসিন্দা। পরিবারের লোকজন জানান আকবর আলী আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় মাঠে ধানক্ষেত দেখতে যান।
কিন্তু বেলা ১টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখতে পান তিনি মৃত্যুবরণ করে ধান ক্ষেতে পড়ে আছেন। এদিকে সকাল থেকে এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছিল। পরিবারের ধারণা বৃষ্টির মধ্য বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুনশিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, ওই এলাকায় আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এমন সংবাদ তিনি মৌখিকভাবে শুনেছেন।
মন্তব্য করুন

_medium_1777471704.jpg)

_medium_1777470874.jpg)
_medium_1777470501.jpg)


_medium_1777466473.jpg)

