ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত

নড়িয়ায় পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নড়িয়ায় পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শেখ দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে ফিরে আসেন। পরে দুপুরে জাল তুলতে নদীতে যান। জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আমির মাদবর বলেন, নদীতে জাল তুলতে গিয়ে রাজিব শেখ বজ্রপাতে নিহত হয়েছেন। মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএল ফাইনালে খেলবেন নাহিদ রানা

ট্রাফিক আইন অমান্যকারীদের লাগাম টানতে এআই প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ

নড়িয়ায় পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

প্ল্যান ইন্টারন্যাশনালের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ১ লাখ ৬৫ হাজার