ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৩:১৩ দুপুর

এটাই আমার জীবনের সেরা ম্যাচ : লুইস এনরিক

এটাই আমার জীবনের সেরা ম্যাচ : লুইস এনরিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রুদ্ধশ্বাস এক লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ৫-৪ গোলের ব্যবধানে বায়ার্নকে হারায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালে এটিই ছিল সর্বোচ্চ গোলসংখ্যার ম্যাচ। এমনকি এটি নকআউট পর্বের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে।

এমন এক লড়াইকে নিজের কোচিং ক্যারিয়ারেরই সেরা ম্যাচ হিসেবে উল্লেখ করছেন পিএসজির হেড কোচ লুইস এনরিকে। এনরিকে এর আগে স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনায় তিনি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমারকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তবুও তিনি বলেন, পার্ক দে প্রিন্সেসে যা দেখেছেন, তার সঙ্গে কিছুই তুলনীয় নয়। এনরিকে বলেন, এত তীব্রতার ম্যাচ আমি আগে কখনো দেখিনি। এখন ভুল ধরার সময় নয়; সবার প্রশংসা করা উচিত। আমরা আজ জয়ের যোগ্য ছিলাম, ড্রয়েরও যোগ্য ছিলাম, এমনকি হারারও যোগ্য ছিলাম। এটি ছিল অসাধারণ একটি ম্যাচ। নিঃসন্দেহে, কোচ হিসেবে এটাই আমার জীবনের সেরা ম্যাচ।

এই ম্যাচে পিএসজি ৫-২ গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। তবে তিন গোল পিছিয়ে থেকেও বায়ার্ন দারুণভাবে ঘুরে দাঁড়ায়। যদিও শেষ পর্যন্ত পিএসজিই জেতে। কিন্তু এমন লড়াই দেখতে গিয়েও ক্লান্ত হয়ে পড়েছেন এনরিকে। তিনি বলেন, আমি এতটাই ক্লান্ত, অথচ আমি এক কিলোমিটারও দৌড়াইনি। তাই খেলোয়াড়রা কেমন অনুভব করছে, তা আমি কল্পনাও করতে পারি না।

আরও পড়ুন

পরের লেগ বায়ার্ন মিউনিখের মাঠে। আগামী সপ্তাহে কোনো সহজ ম্যাচ আশা করছেন না এনরিকে। তিনি বলেন, আমি আমার স্টাফদের জিজ্ঞেস করেছিলাম-এই ম্যাচ জিততে আমাদের কত গোল লাগবে? তারা বলেছে-কমপক্ষে তিনটি। নিজেদের মাঠে বায়ার্ন আরও শক্তিশালী, কিন্তু আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চেষ্টা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই আমার জীবনের সেরা ম্যাচ : লুইস এনরিক

এবার মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছে ট্রাম্প

সংসদে অসুস্থ হয়ে পড়লেন সংসদ সদস্য, খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী 

ত্রিশালে ধানক্ষেতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছয় বলে ছয় উইকেটের দুর্লভ কীর্তি গড়লেন ইংলিশ পেসার

ইরান পারমাণবিক অস্ত্র পেলে গোটা বিশ্ব হুমকির মুখে পড়বে : ট্রাম্প