ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামির জামিন হয়নি

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামির জামিন হয়নি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বহুল আলোচিত ব্রাজিল (৩৩) হত্যা মামলার প্রধান আসামি মনজুরুল হক ওরফে মুনজুরের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি আসামির জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করেন। হাজতি ওই আসামি কাহালু উপজেলার সামান্তহার গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার সামান্তহার পোড়াপড়ার শাহজাহান আলী ওরফে কালুর ছেলে ব্রাজিল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। ব্রাজিলের সাথে পুকুরের মাছ চাষসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলে আসছিল। বিগত ২০২৪ সালের ৮ জুন রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলযোগে বগুড়া শহর হতে বাড়ি ফেরার সময় কাহালুর মুরইল ইউনিয়নের সামান্তহার পোড়াপাড়ার তিনমাথা মোড়ে ব্রাজিলের পথরোধ করে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত ব্রাজিলের মা আঞ্জুয়ারা বিবি বাদি মনজুরুলসহ আটজন আসামির নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাত উল্লেখ করে কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাস সাচ্চু এবং আসামি পক্ষে এড. শাহ আলম লিমন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামির জামিন হয়নি

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

জেট জ্বালানিসংকটের মুখে এশিয়া, বাড়তে পারে বিমান ভাড়া: ওয়ালশ