শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শহিদুর রহমান শহিদ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে একই ঘটনায় ছোট ভাইয়ের হাতে তার বাবাও নিহত হন।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শহিদ উপজেলার কালাপুর ইউনিয়নের গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে। তিনি ৫নং কালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।
জানা যায়, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে শহিদ তার ছোট মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই দিন পরে শহীদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। একই ঘটনায় ওই দিন শহিদের বাবাও তার ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুনএই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত মুশফিকুর রহমানকে আটক করে।
শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় অভিযুক্ত মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777382102.jpg)


_medium_1777380475.jpg)



