ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ বিকাল

বগুড়ার আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজকৃত পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পান। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে। মৃত শফিকুল ইসলাম উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুঁড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে লিজকৃত পুকুর পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। প্রতিদিনের মতো রাতে শফিকুল আব্দুর রশিদের ওই পুকুর পাহারা দিচ্ছিলেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পুকুর পাহারাদার শফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কয়েকবার কল দেন মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ। তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় তিনি ওই পুকুরে এসে দেখেন শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

এদিকে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, তিনি কয়েকদিন আগে শফিকুল ইসলামকে লিজকৃত ওই মাছচাষ পুকুরে পাহারাদারের কাজে দায়িত্ব দেন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর পাহারাদার শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, ২ চিকিৎসক পুলিশি হেফাজতে

বগুড়ার আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

পশ্চিমবঙ্গে কাল দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ, বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে শোক প্রকাশ, ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি ছাত্রদলের

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় স্কুলছাত্র গ্রেফতার

রায়পুরায় মেয়ের বিয়ের টাকা নিয়ে বিরোধের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন