ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫৯ বিকাল

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪০ জন

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪০ জন

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে স্থানীয় সালিশের মাধ্যমে মিমাংসা করা হয়। তবে এর জেরে উত্তেজনা থেকে যায়।

রতিন্দ্র তালুকদারের লোকজন সরকারি খাল দিয়ে হাওরের ধান আনা কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংঘবদ্ধ হালমা চালায়। মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি খাল দিয়ে রতিন্দ্র তালুকদারের লোকজন ধান আনাকে কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংঘবদ্ধ হালমা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন

এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন—মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)। এ ছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি সবসময় তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি: নাজমুল হোসেন শান্ত

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪০ জন

নিজের কণ্ঠ ও ছবি ট্রেডমার্ক করছেন টেইলর সুইফট

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান