ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০১ বিকাল

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাবি শিক্ষার্থী মিমো হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস -পরীক্ষা  বর্জন 

কুরবানির পশুর হাটে খামারির স্বপ্ন ভাঙ্গে

আফগানিস্তানে পাকিস্তানের নতুন করে চালানো হামলায় নিহত ৭