ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি এয়ারটেল নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে৷ ফলে ওই এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইলফোন ও ইন্টারনেট সেবা।
স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কারণে তিনলাখপীর বাস স্ট্যান্ডের কাছে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এছাড়া ঝড়ে কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনকসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের বৈদ্যুতিক খুঁটিটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া বাদৈর বাজারের সড়ক থেকেও ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777369827.jpg)
_medium_1777368907.jpg)
_medium_1777368547.jpg)





