রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ
মফস্বল ডেস্ক : রাজধানীর গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তবে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা বিস্তারিত জানালে বলতে পারবো।
জানা গেছে, গুলশানে বিদেশি ওই নাগরিককে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন








