ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৮ রাত

নওগাঁর মান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকা

নওগাঁর মান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে চকরাজাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এসময় তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালক নিহত

গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর আটক ৩