ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০৮ রাত

গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে আবু হানিফ(২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সাঘাটা থানা পুলিশ। নিহত আবু হানিফ গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। প্রাথমিকভাবে পারিবারিক অভিমানকে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, নিহত হানিফ আগে থেকেই  কিছটাু ভারসাম্যহীন ছিলেন।  সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, স্থানীয়দের ভাষ্য এবং সুরতহাল রিপোর্ট অনুযায়ী যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর আটক ৩

পাবনার চাটমোহরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

বগুড়ার শাজাহানপুরের শাবরুল হিন্দুপাড়ায় লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা