ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:২৯ রাত

আইন-শৃঙ্খলা বিষয়ে সভা

বগুড়ার শাজাহানপুরের শাবরুল হিন্দুপাড়ায় লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

বগুড়ার শাজাহানপুরের শাবরুল হিন্দুপাড়ায় লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হিন্দুপাড়ার বাসিন্দারা। সন্ত্রাসীদের ভয়ে রাত জেগে হাতে লাঠি নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন তারা।

আতঙ্ক দূর করে পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শাবরুল হিন্দুপাড়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী এলাকাবাসীকে নিয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক সচেতনতামূলক সভা করেছেন শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত শাবরুল ছোট হিন্দুপাড়া ও বড় হিন্দুপাড়ায় নীরবে চাঁদাবাজি করে যাচ্ছে সন্ত্রাসীরা। সম্প্রতি সন্ত্রাসীরা শাবরুল ছোট হিন্দুপাড়ায় নরেন্দ্রনাথ, নীল রতন ও বিধান চন্দ্রের বাড়িতে গিয়ে হানা দেয় এবং এক বছরের জন্য মাছ চাষের জন্য পুকুর ছেড়ে দিতে হবে বলে দাবি করে সন্ত্রাসীরা। একপর্যায়ে সন্ত্রাসী জলিল সহযোগীদের সাথে নিয়ে পুকুর দখল করতে গত রোববার দুপুরে শাবরুল ছোট হিন্দুপাড়ায় যায়।

এসময় হিন্দুপাড়ার লোকজন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং সাগর হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় জনৈক বিজলী রাণী বাদি হয়ে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই শাজাহানপুর থানার পক্ষ থেকে শাবরুল হিন্দুপাড়া এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তারপরও আতঙ্কিত এলাকাবাসী গত দুইদিন যাবত রাত জেগে লাঠি হাতে এলাকা পাহারা দিচ্ছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ রাখতে গ্রামবাসীর মন থেকে আতঙ্ক দূর করতে আজ সোমবার (২৭ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাবরুল ছোট হিন্দুপাড়া গ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা করেছেন শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল।

আরও পড়ুন

সভায় বক্তারা বলেন, শাবরুল এলাকা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এদের অত্যাচারে নিরীহ পরিবারগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। অসহায় মানুষকে রক্ষা করতে হলে শাবরুল বন্দরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে। একই সাথে স্থানীয়ভাবে কমিটি গঠন করে লাঠি-বাঁশি কর্মসূচি চালু করতে হবে।

আশেকপুুর ইউপি’র সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-আশেকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম নান্নু, বিএনপি নেতা নাসির উদ্দিন, আজাদুর রহমান, জামায়াত নেতা আনোয়ারুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপু কুমার সরকার তাপস, সেক্রেটারি মানিক সরকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র, ইউপি সদস্য আবু হানিফ, রজিব উদ্দিন, বিএনপি নেতা নুরুন্নবী, বিকাশ কুমার সরকার প্রমুখ।

যতদিন শাবরুল হিন্দুপাড়ার মানুষের আতঙ্ক না কাটবে ততদিন এলায় পুলিশি টহল ও নজরদারি অব্যাহত থাকবে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল বলেন, শাবরুল এলাকায় সন্ত্রাসীদের ঢুকতে দেওয়া হবে না। শাবরুলকে চাঁদাবাজ ও মাদকমুক্ত রাখতে থানা পুলিশ পাশে থাকবে। শাবরুলে পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের শাবরুল হিন্দুপাড়ায় লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দেড় মাসে ৫ শিশু মারা গেছে

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরই যেন এক গ্যারেজ!

সরকারি কর্মকর্তাদের মানের বেতন সাংবাদিকদের জন্যও হওয়া উচিত: হুইপ