ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩২ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ফার্নিচার দোকান ভস্মীভূত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ফার্নিচার দোকান ভস্মীভূত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বাজারের কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ফার্নিচার দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ২টার দিকে জয়নাল ও আলহাজ ছবেদ আলী মার্কেটের ফার্নিচারপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর। তারা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ফার্নিচার দোকান ভস্মীভূত

নওগাঁর মান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালক নিহত

গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক