ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১২:১৮ দুপুর

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যের কারণ জানালেন এফবিআই এর সাবেক এজেন্ট 

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যের কারণ জানালেন এফবিআই এর সাবেক এজেন্ট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও মেলেনি। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) এ ঘটনায় জামিল আহমেদ লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। লিমন ছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগের ডক্টরাল শিক্ষার্থী। নাহিদা বৃষ্টি রাসায়নিক প্রকৌশলে অধ্যয়নরত ছিলেন। ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায়।

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যের কারণের প্রসঙ্গে সাবেক এফবিআই এজেন্ট ও ইউএসএফ সেন্টার ফর জাস্টিস রিসার্চ অ্যান্ড পলিসির সহ-পরিচালক ডা. ব্রায়ানা ফক্স বলেন, তদন্তে পাওয়া ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রমাণগুলো ইঙ্গিত দেয় যে এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়; বরং তাৎক্ষণিক রাগের বিস্ফোরণ হতে পারে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত একই বয়সী এবং পূর্বপরিচিত হওয়ায় সাধারণত এমন ঘটনায় অর্থনৈতিক বিরোধ, ঈর্ষা বা সামান্য কোনো ঝগড়াই বড় সংঘাতে রূপ নিতে পারে।

ফক্সের মতে, এই ধরনের হত্যাকাণ্ডে অনেক সময় কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থেকে হঠাৎ আবেগের কারণে ঘটনা ঘটে। এদিকে শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেছেন, ‘এটি একটি গভীরভাবে উদ্বেগজনক ঘটনা যা আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে। জামিল লিমনের মরদেহ পাওয়া হৃদয়বিদারক। তবে আমাদের গোয়েন্দারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অভিযুক্তদের পুরোপুরি জবাবদিহির আওতায় আনা হবে।’  খবর: ফক্স১৩।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যের কারণ জানালেন এফবিআই এর সাবেক এজেন্ট 

বগুড়া সারিয়াকান্দিতে মধ্যরাতে কালবৈশাখীর তান্ডব 

দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপা পড়ে ব্যবসায়ী নিহত

আগাম জামিন নিতে হাইকোর্টে মুফতি আমির হামজা

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী