ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।সোমবার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা’র বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।মূলত, মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত অনুষ্ঠিতব্য এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। এতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে এই বৈঠকে।এর পাশাপাশি, কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে, আগামী ১৪-১৫ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সপ্তাহের ব্যবধানে ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জমে উঠছে দিনাজপুরের গাবুড়া’র টমেটোর বাজার