ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:০১ রাত

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়া শহরে নগরে আনন্দ র‌্যালি করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) শহীদ খোকন পার্কে বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এই আনন্দ র‌্যালি করা হয়। প্রধানমন্ত্রী তরেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে এটি দেশের ১৩তম সিটি কর্পোরেশন হয়।

আনন্দ র‌্যালির আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বায়কারী কেএম খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন-রেজাউল করিম বাদশা এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শো. শোরকানা, জেলা বিএনপি’র সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, উপদেষ্টা ডা. শাহ মো. শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর জাসাস’র সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক আলমগীর

নগরবাসী খুব দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশনের সুবিধা পাবে : রেজাউল করিম বাদশা

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম