বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক আলমগীর
স্টাফ রিপোর্টার : বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সেকেন্দার গাজী এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর হাসান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ সংগঠন কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহসভাপতি আব্দুল মোত্তালেব শেখ, শাহীন আহম্মেদ, সহসাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ পদে মতিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে লিটন চন্দ্র দাস। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন-আব্দুর রহমান আতিক, মো. ওয়াসিম প্রামানিক ও তোফায়েল আহমেদ।
আরও পড়ুননির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন-এড. নাজমুল হাসান পপন, সদস্য সচিব লিটন শেখ বাঘা এবং সদস্য মনছুর রহমান, আখতার হোসেন ও সোনা দাস। সমিতির ৮৫৮ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য করুন







