ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ বিকাল

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে ‘এক্স চ্যাট’ অ্যাপ আনছে ইলন মাস্ক

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে ‘এক্স চ্যাট’ অ্যাপ আনছে ইলন মাস্ক

সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসেন যারা, তাদের জন্য আসছে নতুন চমক। এবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে যুক্ত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ মেসেজিং সুবিধা। ফলে আলাদা অ্যাপের প্রয়োজন ছাড়াই চ্যাট, কল ও ফাইল শেয়ার সবকিছুই করা যাবে এক জায়গা থেকে।

এই নতুন পরিষেবার নাম ‘এক্স চ্যাট’। এতে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যাতে ব্যক্তিগত কথোপকথন নিরাপদ থাকে। ব্যবহারকারীরা টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও ও ভিডিও কল করতে পারবেন। এছাড়া গ্রুপ চ্যাট, ডকুমেন্ট শেয়ারিং এবং পাঠানো মেসেজ এডিট বা ডিলিট করার সুবিধাও যুক্ত হচ্ছে।

প্রাথমিকভাবে এই ফিচারটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে ধীরে ধীরে অ্যান্ড্রয়েডসহ অন্যান্য প্ল্যাটফর্মেও এটি সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ১৭ এপ্রিল থেকে অ্যাপল অ্যাপ স্টোরে এটি ডাউনলোডের জন্য উপলব্ধ হতে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ফিচার চালু হলে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এক্স। এখন দেখার বিষয়, ব্যবহারকারীরা নতুন এই প্ল্যাটফর্ম কতটা গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী