যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তি হলে দেশটির ওপর ইউরোপের নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।
শুক্রবার সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা শিথিল একটি বৃহৎ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে। এ ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন রয়েছে এবং কেউ এটির বিরোধিতা করেননি।
আরও পড়ুনতার মতে, এমন পদক্ষেপ আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে। আলজাজিরা জানিয়েছে, মার্জের এই মন্তব্যে বোঝা যায়, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইউরোপও সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং নিষেধাজ্ঞাকে সম্ভাব্য চুক্তির একটি কৌশল হিসেবে ব্যবহার করতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1777052709.jpg)

