খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে—শনিবার (২৫ এপ্রিল) থেকে ইস্তাম্বুল ও মাস্কাটগামী ফ্লাইট চালু হবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে সোমবার (২০ এপ্রিল) ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মেহরাবাদ বিমানবন্দরসহ ইমাম খোমেনি বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।
আরও পড়ুনএকই দিনে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে নিরাপত্তা কারণে ইরানে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








