ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ বিকাল

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলসাফা (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলসাফা আদমদীঘি উপজেলার মুরইল তালুকদারপাড়ার আল মাবুদের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযানকালে উপজেলার মুরইল এলাকায় মাদক বেচাকেনা চলছে,এমন সংবাদের ভিত্তিতে কর্তব্যরত থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি আলসাফাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শুক্রবার আদালতে পাঠনো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেফতার

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল ভারত

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

নিয়োগ দেবে স্যামসাং, আবেদন শেষ ২৬ এপ্রিল

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ অফিস সহায়ক নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা