ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ বিকাল

খাল খননে কাজের মান নিয়ে কোনো আপস নয়: হুইপ অপু

খাল খননে কাজের মান নিয়ে কোনো আপস নয়: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু বলেন, কাজের মান নিশ্চিত করা সরকারের দৃঢ় অঙ্গীকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।তিনি বলেন, কোনো ঠিকাদার বা কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা যাবে না। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে সরকার।

তিনি আরও বলেন, শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ছয়টি সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় জয়ন্তী নদীর ওপর বেশ কয়েকটি বড় সেতু নির্মাণ এবং দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিখাতে সহায়তা, সীমান্ত এলাকার মানুষের জন্য ভাতা এবং কৃষকদের বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মিয়া সাহাবুদ্দিন বাচ্চু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম এবং গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে কাজের মান নিয়ে কোনো আপস নয়: হুইপ অপু

শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয়ের সিস্টেমে সাইবার হামলা, ২৫ লক্ষ ডলার লোপাট

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭১টি

মাঝে মধ্যে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া: তানজিকা আমিন

সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

দুই মাসে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী