ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫১ বিকাল

দুই মাসে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুই মাসে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করেছে, এ দুই মাসের সরকারের জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়টা ওয়াদা দিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন তিনি। ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।তিনি আরও বলেন, আমি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমার জায়গা থেকে কাজ করতে সবার সহযোগিতা চান তিনি।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।

আরও পড়ুন

অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ

ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকছে না বয়সসীমা

দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী