এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনে অনিয়মের দায়ে বহিষ্কৃত হয়েছি ৬ জন। ফলে দ্বিতীয় দিনে এ সংখ্যা প্রথম দিনের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় ২৭ হাজারে দাঁড়িয়েছে।
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়। এ পরীক্ষায় সারা দেশে ৬ জন বহিষ্কার হয়েছে।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। অথচ পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ছয় হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন।
আরও পড়ুন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে আরবি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ১৫০ জন। দেশের ৭৪১ কেন্দ্রে আরবি প্রথম পত্রের পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। আর উপস্থিত ছিল ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এদিন মাদ্রাসা বোর্ডে মোট তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় দেশের ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২ হাজার ৩৯৯ জন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








