সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রেহেনার বাবা-মা কেউ বেঁচে নেই। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। প্রেশারের রোগী হওয়ায় গভীর রাতে তিনি টয়লেটে বের হয়েছিলেন। পরে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তার স্বজনরা। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৬ বিকাল
ঝোপঝাড়ে ঘেরা ডোবায় পড়েছিল প্রবাসী নারীর মরদেহ
ঝোপঝাড়ে ঘেরা ডোবায় পড়েছিল প্রবাসী নারীর মরদেহ
মানিকগঞ্জের সিংগাইরে ঝোপঝাড়ে ঘেরা একটি ডোবা থেকে রেহেনা (৩৫) নামের এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে তার বাড়ির পাশে একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেহানা একই ইউনিয়নের কিটিংচর গ্রামের মৃত হানিফের মেয়ে।
পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রেহেনা ৫ বছর ধরে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডানে কর্মরত ছিলেন। সেখান থেকে গত বছর বাড়ি ফেরেন। তবে স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে নানা বাড়ি পশ্চিম ভাকুমে বসবাস করতেন তিনি। সর্বশেষ বুধবার গভীর রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন রেহেনা। এরপর সকালে বাড়ির পাশে ঝোপঝাড়ে ঘেরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776945705.jpg)
-69e9c54910988_medium_1776943717.jpg)
_medium_1776943529.jpg)
_medium_1776942062.jpg)

_medium_1776940761.jpg)


