ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:১৮ বিকাল

মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ অভিনেত্রী রিনা খান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাড়লেন আক্ষেপ

মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ অভিনেত্রী রিনা খান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাড়লেন আক্ষেপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন শোবিজ অঙ্গনের তারকারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি মনোনয়ন।  

নমিনেশন মেলেনি খল অভিনেত্রী রিনা খানেরও। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। বাংলাদেশে শিল্পী হওয়া অভিশাপ উল্লেখ করে গতকাল বুধবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ। নাই টাকা, নাই সম্মান। যতটুকু পাই নিজের যোগ্যতায়।’

রিনা খানের ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সহমত পোষণ করেছেন। অনেকে তুলে ধরেছেন এই দেশে শিল্প চর্চার কঠিন বাস্তবতার চিত্র।

আরও পড়ুন

গেল ১০ এপ্রিল বিএনপি নারী সংরক্ষিত আসনে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে এক হাজার তিনশো জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তাদেরমধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান, রুকাইয়া জাহান চমক। কিন্তু গতকাল ২০ এপ্রিল মনোনীতদের তালিকা থেকে জানা যায় কোনো তারকার ভাগ্য খোলেনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ অভিনেত্রী রিনা খান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাড়লেন আক্ষেপ

দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ছুটির বিকেলে বানাতে পারেন কাঁচা আমের ভেলপুরি

বকশীগঞ্জে ধানখেত থেকে ড্রামভর্তি অকটেন উদ্ধার

সুন্দরী নারী কর্পোরেট জগতে বেশি সুযোগ পান : সানাই মাহবুব