ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০২ বিকাল

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় থানায় মামলা

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় থানায় মামলা

কুষ্টিয়ার হরিপুর এলাকার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা এবং ওসিসহ নৌ পুলিশের ৫ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা ৮/৯ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির একটি দল নিয়মিত টহল ডিউটি পালনের সময় পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌ-ফাঁড়ির ওসি সহ পাঁচজন সদস্য ও নৌকার মাঝি গুরুতর আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, নৌ- পুলিশ সদস্যদের উপর গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসীদের শনাক্ত ও তাদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় থানায় মামলা

হরমুজ প্রণালি খোলা অসম্ভব : ইরান

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

পথশিশুদের চোখে রাষ্ট্রের দায়: একটি মানবিক আহ্বান

সিলেট সীমান্তে ৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মিলন আঙ্কেলের ভয়ে টয়লেটে যেতে পারিনি : এসএসসি পরিক্ষার্থী