ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ রাত

ভারতের গঙ্গোত্রী মন্দিরে 'পঞ্চগব্য' পান বাধ্যতামূলক; তালিকায় রয়েছে গোমূত্রও

ভারতের গঙ্গোত্রী মন্দিরে 'পঞ্চগব্য' পান বাধ্যতামূলক; তালিকায় রয়েছে গোমূত্রও

নতুন এক সিদ্ধান্তে ভারতের গঙ্গোত্রী মন্দির ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। ২০২৬ সালের চারধাম যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য জারি করেছে বিশেষ বিধিনিষেধ।
 
নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের ‘পঞ্চগব্য’ সেবন করতে হবে। এই প্রথার মাধ্যমে সনাতন ধর্মের প্রতি ভক্তির প্রমাণ দিতে হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। বিশেষ করে অহিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য-পঞ্চগব্য গ্রহণ না করলে প্রবেশের অনুমতি মিলবে না।
 
এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
 
মন্দির কমিটির দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো মন্দিরের পবিত্রতা বজায় রাখা এবং নিশ্চিত করা যে, দর্শনার্থীরা প্রকৃতপক্ষে সনাতন ধর্মীয় আচার-অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল।
 
শাস্ত্র অনুযায়ী, পঞ্চগব্য হলো পাঁচটি উপাদানের সংমিশ্রণ-গরুর দুধ, দই, ঘি, গোমূত্র ও গোবর। গঙ্গোত্রী মন্দিরে এর সঙ্গে পবিত্র গঙ্গাজলও মেশানো হয়।
 
চারধাম যাত্রার সূচনা হয় গত শুক্রবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে। এদিন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যমুনোত্রী মন্দির, গঙ্গোত্রী মন্দির এবং কেদারনাথ মন্দির-এর দ্বার উন্মুক্ত করা হয়। এই পুণ্য লগ্নেই নতুন বিধিনিষেধ ঘোষণা হওয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
 
যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল গণমাধ্যমকে বলেন, ‘সনাতন ধর্মে পঞ্চগব্য ছাড়া কোনো আচার সম্পূর্ণ হয় না।’ সাম্প্রতিক সময়ে অনেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি অনাগ্রহ নিয়ে মন্দিরে আসছেন-এমন পর্যবেক্ষণ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
এর আগে গত ১১ মার্চ শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতি বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করেছিল। গঙ্গোত্রী মন্দিরের নতুন সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার আরও কঠোর রূপ হিসেবে দেখছেন অনেকে।
 
এদিকে চারধাম যাত্রা উপলক্ষে পুরো উত্তরাখণ্ডে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। নতুন নিয়ম নিয়ে তীর্থযাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া-কেউ সমর্থন করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
 
উল্লেখ্য, ‘পঞ্চগব্য’ হলো সনাতন ধর্মে ব্যবহৃত একটি পবিত্র মিশ্রণ, যা গরু থেকে প্রাপ্ত পাঁচটি উপাদান দিয়ে তৈরি। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গব্য’ অর্থ গরু থেকে প্রাপ্ত বস্তু। পঞ্চগব্যের উপাদানগুলো হলো- গরুর দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের গঙ্গোত্রী মন্দিরে 'পঞ্চগব্য' পান বাধ্যতামূলক; তালিকায় রয়েছে গোমূত্রও

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মজুত করা ২৫০ লিটার পেট্রোল উদ্ধার

রাজশাহী ও খুলনা বিভাগসহ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ

সিটি কর্পোরেশন ঘোষণায় আশার আলো দেখছেন বগুড়ার মানুষ

নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে গৃহবধূর এডিট করা ছবি ও ভিডিও ফেসবুকের ছড়িয়ে দেওয়ার অভিযোগ