ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল

হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

সংগৃহিত,হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এগুলোকে ইরানের উপকূলের দিকে নেওয়া হচ্ছে।

বুধবার সকালে জাহাজগুলো জব্দ করে বিপ্লবী বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মধ্যে এই ঘটনা ঘটলো। এর আগে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকরা জানিয়েছিলেন, পারস্য উপসাগরে অন্তত তিনটি জাহাজ লক্ষ্য করে আইআরজিসি গুলি করেছে।


হামলার শিকার জাহাজগুলোর মধ্যে দুটি পানামা ও লাইবেরিয়ার পতাকাবাহী। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এগুলোর সবশেষ অবস্থান ছিল হরমুজ প্রণালির ইরান উপকূলের কাছে। তৃতীয় জাহাজটির অবস্থান ছিল ইরান উপকূল থেকে ৮ নটিক্যাল মাইল দূরে। 

আরও পড়ুন

ভ্যানগার্ড টেক নামের একটি ব্রিটিশ সংস্থা জানিয়েছে, আইআরজিসির একটি গানবোট লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির কাছে গিয়ে গুলি করেছিল। ক্রুরা নিরাপদে আছেন। আর ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

রিচির অভিনয়ে মুগ্ধ দর্শক

কুমিল্লায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

আমি অভিনেতা কিন্তু রাজনীতিতে অভিনয় করিনি: থালাপতি বিজয়

দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ৭

নাটকে তারা দেবর ভাবী, তবে