ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ বিকাল

নাটকে তারা দেবর ভাবী, তবে

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ভিন্ন ধরনের এক গল্পের নাটকে অভিনয় করেছেন নন্দিত দর্শকপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী। এই সময়ে যদিও শশী নাটকে আগের মতো খুউব বেশি নিয়মিত নন। তবে নিজের ভালোলাগার গল্পের নাটকে তিনি অভিনয় করেন। ভালোলাগার গল্পেই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মহিন খানের রচনা ও পরিচালনায় শশী এবার নাম ভূমিকায় একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভাবী’। এতে শশী অভিনয় করেছেন পারুল চরিত্রে এবং নিলয় আলমগীর শশীর অর্থাৎ পারুলের দেবর ইমরান চরিত্রে অভিনয় করেছেন।

মহিন খান বলেন,‘ পারুল ইমরানের বড় ভাইয়ের স্ত্রী। ইমরানের বড় ভাই দেশের বাইরে থাকেন। বিদেশ থেকে সংসারের জন্য বড় ভাই টাকা পাঠায়। ইমরান সংসার দেখাশুনা করে। পারুল ও ইমরান যেহেতু ভাবী ও দেবর, তাই তাদের মধ্যে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক থাকে। একসময় বড় ভাই বিদেশে মারা যায়। মারা যাবার পর গ্রামের মানুষ বলাবলি করে যে দেবর ভাবীর মধ্যে সম্পর্ক আছে। সেই সম্পর্কটার একটা শেষ পরিণতি হয়। এই নিয়েই ভাবী নাটকটির গল্প, যা অনেক প্রবাসীর জীবনে ঘটে থাকে। আমি যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম তখন শশী আপাকে অনেক নাটকে পেয়েছি। প্রায় দশ বছর পর শশী আপাকে কোনো নাটকে পেলাম তাও আবার আমারই পরিচালনায়। অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। তিনি এতো সুন্দর এক্সপ্রেশন দেন, এতো চমৎকারভাবে সংলাপ প্রক্ষেপণ করেন যা সত্যিই ভাষায় প্রকাশের নয়। সবচেয়ে বড় কথা তিনি চরিত্রের এতোটা গভীরে প্রবেশ করতেন যে তার অভিনয়, তার এক্সপ্রেশন আমি মুগ্ধ হয়ে দেখতাম। একজন পরিচালক হিসেবে আমাকে এই নাটকে খুব বেশি কষ্ট করতে হয়নি। যথারীতি নিলয় ভাইও তার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

আরও পড়ুন

শারমীন জোহা শশী বলেন,‘ নাটকের গল্পটা আমার কাছে খুউব ভালোলেগেছে। আমার চরিত্রটিও বলা যায় প্রচলিত চরিত্রের বাইরে যেখানে অভিনয়টা করার যথেষ্ট সুযোগ আছে। মহিনের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছি। মহিন অনেক যত্ন নিয়ে কাজটি করেছে। সবমিলিয়ে নিলয় ও আমার অভিনয় আশা করছি দর্শকের ভালোলাগবে।’

উল্লেখ্য, লাক্স তারকা শশী কোহিনূর আক্তার সূচন্দা’র ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর তিনি খিঁিজর হায়াত খানের ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমাতেও অভিনয় করেন। অপূর্ব’র সঙ্গে একটি সিনেমার কাজও শুরু করেছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকে তারা দেবর ভাবী, তবে

শম্ভুগঞ্জে লরি-মাহিন্দ্রা সংঘর্ষে শিশুসহ নিহত ২

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ