তিন সপ্তাহের পরও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখার্জির
তিন সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও নিরুদ্দেশ পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। স্বামীকে খুঁজে পেতে মরিয়া মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। পুলিশের দ্বারস্থ হয়েও কোনও আশার আলো দেখছেন না উৎসবের স্ত্রী। পরিচালক-চিত্রনাট্যকার স্বামীকে খুঁজে পেতে এবার নয়া পদক্ষেপ স্ত্রীর।
ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক নিখোঁজ হওয়ার পরপরই মৌপিয়া পুলিশের দ্বারস্থ হন। এমনকি বিষয়টি নিয়ে তিনি ইন্ডাস্ট্রিজের টেকনিশিয়ানদের সংগঠনের প্রধান স্বরূপ বিশ্বাসের সঙ্গেও দেখা করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন মৌপিয়া।
মৌপিয়া জানান, লোকসভা নির্বাচনের ব্যস্ততার কারণে পুলিশের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন না তিনি। আক্ষেপ করে তিনি বলেন, প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু সবাই এখন ভোটের কাজে ব্যস্ত। যত দিন যাচ্ছে, আমি ততই হতাশ হয়ে পড়ছি। পুলিশের পক্ষ থেকে শুধু ‘দেখছি’ বলা হচ্ছে।
তিন সপ্তাহ আগে কলকাতার নিমতা এলাকার একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন উৎসব মুখার্জি। ব্যাংক থেকেও ফোনে কয়েকবার স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ তার ফোনটি বন্ধ হয়ে যায়। রাতেও বাড়িতে ফিরে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন মৌপিয়া এবং ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ সংবাদ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।
আরও পড়ুনতবে স্বামীর নিখোঁজ হওয়ার পেছনে উৎসবের মানসিক অবস্থাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন মৌপিয়া। জানান, গত মে মাসে উৎসবের মা এবং এর কিছুদিন পরই তার বাবা মারা যান। মা-বাবার এই আকস্মিক মৃত্যু উৎসব মেনে নিতে পারেননি। এছাড়া আগে একবার বড় ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এই পরিচালক। সেই ঘটনার পর থেকে সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন।
বর্তমানে কোনো ক্লু না পাওয়ায় একদিকে যেমন মানসিক যন্ত্রণায় ভুগছেন মৌপিয়া, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব তাকে হতাশ করছে। একই সঙ্গে এই পরিচালকের দীর্ঘ সময় নিখোঁজ থাকার বিষয়টি কলকাতার চলচ্চিত্র পাড়ায় উদ্বেগের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776856682.jpg)



_medium_1776780357.jpg)
_medium_1776776820.jpg)


