ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ রাত

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে আবারও খুশির খবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিট দেখা যায়, যার রিপোর্ট পজিটিভ। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি।

ভিডিওতে পূজা তার অন্তঃসত্ত্বাকালীন সময়ের কিছু কঠিন মুহূর্তও তুলে ধরেছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় তার প্রথম সন্তান কৃষিভ। 

মায়ের মন ভালো করতে কৃষিভের আদুরে ‘হামি’ আর ভালোবাসার মুহূর্তটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে।  ভিডিওর একটি অংশে অভিনেত্রী তার বেবিবাম্পও প্রদর্শন করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’

আরও পড়ুন

এদিকে ২০২০ সালে করোনা লকডাউনের সময় তড়িঘড়ি করে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে আইনি বিয়ে সারেন পূজা। বিয়ের কয়েক মাসের মাথাতেই তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান কৃষিভ। তবে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল আরও আগে ২০১৭ সালে। 

উল্লেখ্য, টলিউডে ‘মাচো মস্তানা’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া পূজাকে পরবর্তীতে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। এছাড়া ‘পাপ’ ও ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। হিন্দি ছোটপর্দায় ‘দেভোঁ কে দেব... মহাদেব’ ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’র মতো সিরিয়ালে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলক্রেসিং যেন মৃত্যুর ফাঁদ  

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস