বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টকরী বাসস্ট্যান্ডে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালকসহ সাতজন আহত হয়েছেন।
দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ৭
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
গৌরনদী ফায়ার সাভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহত সাতজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল।
আরও পড়ুনতিনি আরও জানান, লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776859120.jpg)



_medium_1776855098.jpg)


