ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ দুপুর

ভৈরবে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে মিললো ১০ প্যাকেট গাঁজা

ভৈরবে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে মিললো ১০ প্যাকেট গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেই আগুন নেভাতে গিয়ে খুঁজে পাওয়া গেলো গাঁজার প্যাকেট। অটোরিকশাটির ভেতরে ১০টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা যায়।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাদকসহ সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্ডিবের এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। চালক তড়িঘড়ি করে গাড়িটি রাস্তার পাশের একটি পতিত জমিতে নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা সহযোগিতার জন্য এগিয়ে গেলে চালক আতঙ্কিত হয়ে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যান।

চালকের রহস্যময় পলায়নে স্থানীয়দের সিএনজিটির কাছে গেলে ইঞ্জিনের পাশে একটি ছেঁড়া প্যাকেটসহ মোট ১০টি প্যাকেটে বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান তারা। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ নম্বরবিহীন অটোরিকশাটি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি প্যাকেটে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটিতে কোনো নম্বর প্লেট ছিল না।

তিনি আরও জানান, চালক পলাতক থাকলেও গাড়ির চেসিস নম্বর ব্যবহার করে মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে মিললো ১০ প্যাকেট গাঁজা

মশার কামড় না কয়েলের বিষ: সাধারণ মানুষের প্রাণ ভোমরা এখন কার হাতে?

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তার লাখ টাকা জরিমানা

মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে সময় লাগবে চার বছর : রিপোর্ট

বাড়ছে আঞ্চলিক বৈষম্য: যেখানে টাকা ঘোরে, সেখানেই উন্নয়ন 

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল