ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৪৪ দুপুর

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে তিন রাবার শ্রমিককে অপহরণ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে তিন রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার বাগান শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার(২১এপ্রিল)দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারে এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে তারা।এ সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃতরা হলেন, টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২৪), আনোয়ারের ছেলে এনামুল হক (২৮) ও খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)।

আরও পড়ুন

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, গভীর রাতে দরজায় শব্দ পেয়ে তারা জেগে ওঠেন।দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন তাদের ওপর চড়াও হয় এবং অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তিনজনকে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা ও তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে তিন রাবার শ্রমিককে অপহরণ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকার নতুন ডিসি হলেন ফরিদা খানম

ছেলের লাশ চুরির ভয়ে রাত জেগে কবর পাহারায় বৃদ্ধ বাবা

মুন্সীগঞ্জে উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ আহত ৭

ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াল?