নাটোরের লালপুরে স্ত্রীর ওপর অভিমান করে গ্রাম পুলিশের আত্মহত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আল আমিন বিশ্বাস পলাশ (২৯) নামে এক গ্রাম পুলিশ পারিবারিক কলোহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে তার নিজের বাড়িতে সে আত্মহত্যা করে। আল-আমিন হোসেন পলাশ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত হুমায়ুন কবির বিশ্বাসের ছেলে। তার বাবা মারা যাবার পরে আলামিন পলাশ সেই গ্রাম পুলিশের চাকরি শুরু করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে পলাশ। গত তিন মাস আগে পারিবারিক কোলাহলের জেরে রাগ করে তার বাবার বাড়িতে চলে যান স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এর জের ধরে গতকাল রাতে গ্রাম পুলিশ পলাশ তার স্ত্রীর ওপর অভিমান করে শয়নঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। রাত সাড়ে ১১টার তার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভিকটিমকে ঝুলে থাকতে দেখেন। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও মৃতের মাতা মনোয়ারা বেগম লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন








