সরাসরি সংসদ অধিবেশন দেখতে পারবেন শিক্ষার্থীরা, মানতে হবে যেসব শর্ত
ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ছয়টি শর্ত মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে পারবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারিতে মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনশিক্ষার্থীদের জন্য ছয়টি শর্ত মেনে চলা বাধ্যতামূলক। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে।
ছয়টি শর্তের মধ্যে রয়েছে: প্রথমত, আবেদনপত্র প্রতিষ্ঠানের প্যাডে লিখে অন্তত সাত কার্যদিবস পূর্বে জমা দিতে হবে। দ্বিতীয়ত, আবেদনে ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্য ও শিক্ষার্থীদের পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। তৃতীয়ত, নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। চতুর্থত, মোবাইল ফোন, ক্যামেরা ও ধারালো বস্তু বহন করা যাবে না। পঞ্চমত, মার্জিত পোশাক পরিধান করা এবং ষষ্ঠত, সংসদ ভবনের ভেতর শোরগোল করা নিষেধ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1776769208.jpg)





