ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:১৪ দুপুর

পাঁচ পুলিশ সুপারকে বদলি

পাঁচ পুলিশ সুপারকে বদলি, ছবি: সংগৃহীত।

শেরপুর, নাটোর ও খুলনা জেলার তিন পুলিশ সুপারসহ পাঁচ এসপিকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে, খুলনা কেমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ পুলিশ সুপারকে বদলি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানা কিনলেন ক্রিস গেইল

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম : প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন 

আট মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন উলভসের