ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ দুপুর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চীনা রাষ্ট্রদূতও বাংলাদেশে উন্নয়নমূলক বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং ও সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূ-অর্থনৈতিক বলয় : দক্ষিণ এশিয়ার বাইরে এখন পাকিস্তান-আফগানিস্তান

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মরিনহোর রিয়ালে ফেরা নিয়ে জোর গুঞ্জন

ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন : ট্রাম্প

পাঁচ পুলিশ সুপারকে বদলি