পঞ্চগড়ের বোদায় ডলারসহ প্রতারক আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডলারসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. মনজুরুল ইসলাম (৫৪)। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বাহাদুর হাট সোনা চালনী গ্রামের মৃত জাবেদের ছেলে।
বোদা থানা এসআই মো. সাগর আলীর নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে বোদা থানা পুলিশের একটি বিশেষ টিম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নস্থ হারামজাদার মোড় নামক স্থান থেকে ইউএস ১ ডলার মূল্যের ৪৬টি নোটসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনএ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডলার চক্রের ওই ব্যক্তিকে ডলারসহ আটক করে। সে দিনাজপুর থেকে এসে অত্র এলাকায় মানুষের সাথে ডলার নিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







