জমি লিখে না দেওয়ায় দুই ছেলের হামলা : বৃদ্ধ বাবার অভিযোগ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধর, অবরুদ্ধ করে রাখা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বৃদ্ধ বাবা উলিপুর থনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম(৬৩) তার অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান(৩৮) ও মো. আবু হুরায়রা(৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তারা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হননি।
সর্বশেষ গত ১৮ এপ্রিল সকাল ৭টায় নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে গালাগালি শুরু করেন। তিনি বাধা দিলে অভিযুক্তরা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায় এবং তিনি আহত হন। পরে বড় ছেলে আ.ন.ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন। এসময় অভিযুক্তরা তাকেও মারধর করেন এবং ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনএ বিষয়ে অভিযুক্ত ছেলে আল ইমরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, এলাকাবাসীসহ ওই বৃদ্ধা থানায় এসেছিলেন। একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন






_medium_1776699862.jpg)
