ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১০:২০ রাত

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত দু’জন হলেন- তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নুর নবী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ মৃতদেহ সৎকারে কোন সমস্যা নেই। স্বজনরা জানায়, আমাদের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ সৎকার করার অনুমতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় আধাকেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডব্লিউএফ'র উদ্যোগে ওর্য়াকশপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

ইসরায়েলের কথায় নয়, স্বেচ্ছায় ইরান যুদ্ধে জড়িয়েছি : ট্রাম্প