ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:৩৫ রাত

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বগুড়ায় সকাল থেকেই মানুষের ভিড়

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বগুড়ায় সকাল থেকেই মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান বগুড়ায় আসছেন এবং বগুড়ায় বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখেবেন। এমন সংবাদ বেশ কয়েকদিন আগেই বগুড়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তারেক রহমান মানেই বগুড়ার মানুষের ভালোবাসা এই যখন অবস্থা তখন তারেক রহমানের সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন হবে এটা স্বাভাবিক।

আর নেতাকর্মীরা তাকে এক নজর দেখা এবং তার বক্তব্য শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সকাল ১০ টায় বগুড়ায় আসবেন জেনে অনেকেই সকাল সকাল শহরে আসে। আর এ কারনে দিনভর শহরে মানুষের ভিড় ছিলো। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে বিভিন্ন উপজেলা এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২৪ টি ইউনিটের নেতা কর্মীরা আসতে থাকে।

আরও পড়ুন

বিভিন্ন সাজে নেতাকর্মীরা বৈশাখের তপ্ত মাঠে অপেক্ষা করতে থাকে। এক সময় নেতা মঞ্চে আসেন। তারেক রহমান মঞ্চে উঠে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মত বগুড়ার মানুষের কাছাকাছি আসেন। এদিকে প্রধানমন্ত্রী বগুড়ায় তার বড় গাড়ি নিয়ে বগুড়ায় আসার সময় এবং ফেরার সময় বাসের সামনে বসে হাত নেড়ে বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দেন। রাতে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনের পর তিনি বগুড়া থেকে ঢাকার উদ্যেশে রওনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বগুড়ায় সকাল থেকেই মানুষের ভিড়

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় স্কুলছাত্র সিয়াম হত্যার প্রধান আসামি গ্রেফতার