ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

বগুড়ায় স্কুলছাত্র সিয়াম হত্যার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় স্কুলছাত্র সিয়াম হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে শাজাহানপুর উপজেলার নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র সামিউল ইসলাম সিয়াম হোসেন (১৬) হত্যাকান্ডে জড়িত ১৫ বছর বয়সী মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার বগুড়ার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে ডিবি’র একটি টিম তাকে গ্রেফতার করে। তবে ধৃত ওই আসামি শিশু হওয়ায় তার নাম জানায়নি ডিবি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিকেল ৪টার দিকে নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণিতে অধ্যয়নরত সিয়াম হোসেনকে তার বন্ধুদের মাধ্যমে শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে পার্কের টিলার দক্ষিণপাশে ডেকে নিয়ে যায় আসামিরা।

আরও পড়ুন

এরপর সেখানে মেয়ে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা সিয়ামকে উপর্যুপরি বুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত সিয়ামের বন্ধু তুহিনকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কুলছাত্র সিয়াম হত্যার প্রধান আসামি গ্রেফতার

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

বগুড়ায় প্রথম দিনেই লক্ষ্যমাত্রার বেশি হাম-রুবেলা টিকা প্রদান

বগুড়ার মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

রংপুরে সিনেমা হলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৩৭