ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৯ দুপুর

জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের

জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। এদিকে ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালানো এবং সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডের জবাবে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘দস্যুতা’ নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের

রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো ছাত্রলীগ 

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া