ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো ছাত্রলীগ 

রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো ছাত্রলীগ, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে চব্বিশের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। 

গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, গতকাল গভীর রাতে সংগঠনটির সংঘবদ্ধ গ্রুপ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ বিল্ডিং, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড, শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন স্থাপনায় তাদের পোস্টার লাগিয়েছে।

আরও পড়ুন

ছাত্রলীগের এ পোস্টারে মূল বার্তা হিসেবে লেখা, 'ছাত্রলীগের শিক্ষার্থীদের অবৈধ একাডেমিক বহিষ্কার উঠিয়ে নিতে হবে, শিক্ষার অধিকার ফেরত চাই।' আর এ বার্তাটির নিচে লেখা, 'বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

ঈদুল আযহার বাকি এক সপ্তাহ : বগুড়ার বিপণিবিতানগুলোতে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ