ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ রাত

ইরানের সাথে আলোচনায় সোমবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তার প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসমাবাদে পৌঁছাবে এবং সেখানেই ইরান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমার প্রতিনিধিরা ইসলামাবাদে যাচ্ছে আলোচনা করার জন্য, আগামীকাল সন্ধ্যার মধ্যেই তারা সেখানে পৌঁছাবে। 

তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি “ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি” প্রস্তাব করেছে এবং আশা রাখছেন ইরান তা গ্রহণ করবে।

আরও পড়ুন

তবে একইসঙ্গে কঠোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, “যদি তারা (ইরান) এই প্রস্তাব গ্রহণ না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।” তিনি আরো জানান, আলোচনায় ব্যর্থতা হলে যুক্তরাষ্ট্রের অবস্থান হবে কঠোর “আর কোনো ‘মিস্টার নাইস গাই’ থাকবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানকে আলোচনার স্থান হিসেবে বেছে নেওয়া দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিতে পারে। যদিও এ বিষয়ে পাকিস্তান বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহলে এ ঘোষণাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাথে আলোচনায় সোমবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল : ট্রাম্প

দেশে বিদ্যুৎ খাতে বকেয়া বিল ও ঋণ ছাড়িয়েছে ৫২ হাজার কোটি টাকা

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য আটক

শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

বগুড়ায় সাড়ে তিন লাখের বেশি শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা