ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৯ রাত

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য আটক

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনগণ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিনমাথা মোড় থেকে তাকে ধরা হয়।

আটক আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘির তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা কুমারপাড়ার ব্যাটারিচালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে চা দোকানে যান। এইসুযোগে আব্দুল হালিম নামে ওই ব্যক্তি অটোভ্যানটি চুরি করে পালায়। দেখতে পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে কিছু দূরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোর্পদ করেন।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, আটক আব্দুল হালিম একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য আটক

শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

বগুড়ায় সাড়ে তিন লাখের বেশি শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

পুলিশের ৬ কর্মকর্তার নতুন পদায়ন

বগুড়ায় চার কোটি টাকার বার্ন ইউনিট ছয় বছর ধরে তালাবদ্ধ