ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৫২ রাত

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি ছিন্নভিন্ন অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তার ধারণা, নিহত নারী একজন বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যিনি প্রায়ই ওই সড়কে চলাচল করতেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগামী গাড়ির চাপায় তিনি নিহত হন। দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় পরবর্তীতে একাধিক গাড়ির চাপায় মরদেহটি বিকৃত হয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ছিন্নভিন্ন থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ ঘিরে ব্যাপক প্রস্তুতি

একইদিনে পরপর দুই স্টেজ শো’তে শাপলা

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জরিমানা